২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে জলিলের মতো চিকিৎসা সুবিধা হাসিনা-খালেদাকেও দেওয়া হবে: ফাহিম মুনেম

প্রয়োজন হলে শেখ হাসিনা, খালেদা জিয়াসহ অন্য কারাবন্দীদের ক্ষেত্রেও আব্দুল জলিলের মতো চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিষয়গুলো মানবিক ও স্বাস্থ্যসেবার। প্রত্যেকের বিষয়ই আলাদাভাবে দেখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রয়োজন হলে শেখ হাসিনা, খালেদা জিয়াসহ অন্য কারাবন্দীদের ক্ষেত্রেও আব্দুল জলিলের মতো চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিষয়গুলো মানবিক ও স্বাস্থ্যসেবার। প্রত্যেকের বিষয়ই আলাদাভাবে দেখা হবে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ইতিমধ্যেই শেখ হাসিনার ক্ষেত্রে একাজগুলো (চিকিৎসা সুবিধা) করা হয়েছে। তিনি যেখানে চিকিৎসা নিতে চেয়েছেন, যে চিকিৎসক দেখাতে চেয়েছেন সেটা করা হয়েছে। প্রয়োজন হলে আরও করা হবে।" তিনি বলেন, সরকার এ ধরনের মানবিক বিষয়ে সহানুভূতিশীল। আবদুল জলিলের বিষয়টিও মানবিকতার সঙ্গে দেখেছে সরকার। প্রসঙ্গত, শারীরিক অবস্থার অবনতি ঘটায় এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল জলিল। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসার জন্য জলিলকে বিদেশ যাওয়ার সুযোগ দিতে রোববার রাত পৌনে ৮টায় তাকে মুক্তি দেওয়া হয়। সোমবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআরএফ/এমএইচবি/২০১১ ঘ.