২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জানুয়ারির আগের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে: সিইসি

ক্ষমতায় টিকে থাকার অতীত সংস্কৃতি ও মন-মানসিকতা পরির্বতনের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ''ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে লুটপাট, দেশপ্রেমহীনতা ও ভাঁওতাবাজির যে সংস্কৃতি গড়ে উঠেছে তা পরিবর্তন করতে হবে। স্থিতিশীলতার মধ্যে পরিবর্তন আসবে না। অতীতের এই সংস্কৃতি পেছনে ফেলে নতুন কিছু করতে পারলেই পরিবর্তন আসবে। এখন পরিবর্তন হচ্ছে। ইতিহাসকে বর্তমানের নিরিখে বিচার করে এগিয়ে যেতে হবে।'' (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় টিকে থাকার অতীত সংস্কৃতি ও মন-মানসিকতা পরির্বতনের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ''ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে লুটপাট, দেশপ্রেমহীনতা ও ভাঁওতাবাজির যে সংস্কৃতি গড়ে উঠেছে তা পরিবর্তন করতে হবে। স্থিতিশীলতার মধ্যে পরিবর্তন আসবে না। অতীতের এই সংস্কৃতি পেছনে ফেলে নতুন কিছু করতে পারলেই পরিবর্তন আসবে। এখন পরিবর্তন হচ্ছে। ইতিহাসকে বর্তমানের নিরিখে বিচার করে এগিয়ে যেতে হবে।'' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পুনর্মিলনীর দিনব্যাপী অনুষ্ঠানমালার স্মৃতিচারণ পর্ব উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ''বাংলাদেশের সৃষ্টি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি। দীর্ঘ ৩৬ বছরে দেশের টাকা লুটপাট করা হয়েছে, কোনো জবাবদিহিতা নেই; হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে