ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি দলকে সরকারের পক্ষ থেকে ৯৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে আওয়ামী লীগ। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে তারা এই প্রস্তাব দেয়।
আওয়ামী লীগের প্রস্তাবে রয়েছে, নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক দলকে ৫০ কোটি টাকা কেন্দ্রীয়ভাবে এবং তিনশ আসনে প্রত্যেক প্রার্থীকে ১৫ লাখ টাকা করে ৪৫ কোটি টাকা সরকারি অনুদান দেওয়া।
প্রস্তাবে আরও রয়েছে: নির্বাচনে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণা; রাজনৈতিক দলের প্রবাস শাখা বহাল রাখা; বিল খেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা না করা ইত্যাদি।
আওয়ামী লীগ নেতারা নির্বাচনে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, কমিশনের সঙ্গে প্রথম দফা সংলাপে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া সবাই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এ কারণে কমিশনের উচিত যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণার বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া।
সাংবাদিকদের উপস্থিতিতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের প্রায় আড়াই ঘণ্টা সংলাপ চলে।
এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন এবং ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে দলের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক সংলাপে বলেন, "জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তারপরও প্রতিবার তারা কীভাবে নির্বাচনের করে?"
তিনি ধর্মভিত্তিক ও সা
bdnews24