২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠার নির্দেশ

তিন পার্বত্য জেলায় দ্রুত দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ রোববার এ নির্দেশ দেয়। মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও পার্বত্য চট্টগ্রামের তিন নাগরিকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় দ্রুত দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ রোববার এ নির্দেশ দেয়। মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও পার্বত্য চট্টগ্রামের তিন নাগরিকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে আইন সচিব, সংস্থাপন সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দ্রুত (এক বছরের বেশি নয়) তিন জেলায় আদালত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। প্রতিকার চাকমা, নিকিল মিত্র চাকমা ও রজনীকান্ত তনচংগ্যা নামে তিন পাহাড়ি ও ব্লাস্ট ২০০৬ সালে রিটটি দায়ের করে। হাইকোর্ট বলেছে, "সংবিধান অনুযায়ী বাংলাদেশ এককেন্দ্রিক। এদেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তুদেওয়ানি ও ফৌজদারি আদালত না থাকায় এ তিন জেলার মানুষ আইন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।" আদালত আরও বলেছেন, সংবিধান অনুযায়ী এই তিন পার্বত্য জেলার মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনাল গঠন এবং ২০০৩ সালের পার্বত্য শাসন বিধি আইনের সংশোধনীতে দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠনের কথা রয়েছে। কিন্তু সরকার এখনও সে আইন বাস্তবায়ন করেনি। ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন বিশেষ আইনের ২৬ ধারায় দেশের প্রতিটি জেলায় এ সংক্রান্ত ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়। ২০০৩ সালের হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ সংশোধনীতে পার্বত চট্টগ্রামের তিন জেলা- খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে দেওয়ানি ও ফৌজদারি আদালত গঠনের বিধান রাখা আছে। তবে ওই আইনে বলা হয়েছে, কবে এ সংশোধনী কার্যকর হবে- তা সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে নির্ধারণ করবে। ওই তিন জেলায় আইন অনুযায়ী আদালত প্রতিষ্ঠায় ২০০৬ সালে রিটটি দায়েরের পর ওই বছরের ২ ফেব্র"য়ারি হাইকোর্ট সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করে বলেছিল, আইন অনুযায়ী ওই তিন জেলায় কেন দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬০০ ঘ.