ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন।
শুক্রবার বিকেলে খালেদা জিয়ার দুই পুত্রবধূ ও তিন নাতনি তার সঙ্গে দেখা করতে শেরেবাংলা নগরের বিশেষ কারাগারে আসেন। সেখানে তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় একঘন্টা সময় কাটান।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, বিকেল সোয়া চারটায় খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তাদের তিন মেয়ে জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান বিশেষ কারাগারে আসেন। এসময় পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বিকেল সোয়া পাঁচটায় সাক্ষাৎকারীরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১২ঘ.
bdnews24