ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র"য়ারি, আমি কি ভুলিতে পারি'। বৃহস্পতিবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে। বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শুরু হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
অমর একুশে পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর গোরস্থানে ভাষা শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।
জাতির মননে অমর একুশে অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর, জাব্বারসহ বাংলার দামাল ছেলেরা। এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে আলোকিত সড়ক তারা নির্মাণ করে গেছেন, সেই পথ ধরেই একাত্তরে এসেছে আমাদের স্বাধীনতা।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ২১ ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এরপর থেকে কেবল বাংলাদেশে নয়, বিশ্বের ১৮৮টি দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
বুধবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার দুপুর থেকে শহীদ মিনার ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ হাজার পুলিশ, এক হাজারেরও বেশি র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও যৌথবাহিনীর সদস্যসহ প্রায় ১০ হাজার নিরাপত্তার কর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয়েছে ২৪টি ক্লোজড সার্কিট ক্যামেরা। সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ নূরানী বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার জনসাধারণ যাতে নির্বিঘে
bdnews24