২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনার জামিনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামিন দেওয়া হবে কি না- সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামিন দেওয়া হবে কি না- সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন আদালত। এ মামলায় হাসিনার জামিন চেয়ে গত ১৩ ফেব্র"য়ারি আদালতের কাছে আবেদন করেন তার আইনজীবীরা। ওই দিন শুনানি শেষে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম ১৯ ফেব্র"য়ারি আদেশ দেওয়ার তারিখ দেন। অসুস্থ থাকায় জামিনের শুনানির সময় আওয়ামী লীগ সভানেত্রীকে আদালতে হাজির করা যায়নি। গত ১১ ফেব্র"য়ারি বিশেষ কারাগারে অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। কারা কর্তৃপক্ষ জানায় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। জামিন আবেদনের শুনানিতে হাসিনার আইনজীবীরা উচ্চ আদালতে ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলা বাতিলের প্রসঙ্গ তুলে বলেছিলেন, ওই মামলাটিও জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত। তাই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত মামলাতেও হাসিনাকে জামিন দেওয়া যেতে পারে। তিনি চোখের ব্যথা ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সুচিকিৎসার জন্যও তার জামিন প্রয়োজন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন আবেদনের বিরোধিতা করেন। গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি। ৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে। ২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৭২৮ ঘ.