ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের ২০১ জন আইনজীবী এবং ১০১ জন প্রকৌশলী
পৃথক বিবৃতির মাধ্যমে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন।
ব্যারিস্টার সফিক আহমেদ, এডভোকেট মাহবুবে আলমসহ ২০১ জন আইনজীবীর সই করা বিবৃতিতে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোকে 'হয়রানিমূলক সাজানো মামলা' দাবি করা হয়েছে।
প্রকৌশলীরা বিবৃতিতে বলেছেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তথাকথিত চাঁদাবাজির মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে আটক রাখা অন্যায় ও অমানবিক। তাই কালবিলম্ব না করে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তাকে মুক্তি দেওয়া হোক।"
এতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক এসএম নজরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ সবদার আলী, অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24