২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা অসুস্থ থাকায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতি মামলার শুনানি হয়নি

অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিনে আদালতে হাজির যায়নি। এ কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি। তবে মামলায় হাসিনার জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন জানান। এর ওপর শুনানি শেষে আগামী ১৯ ফেব্র"য়ারি আদেশ দেওয়ার তারিখ দেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিনে আদালতে হাজির যায়নি। এ কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি। তবে মামলায় হাসিনার জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন জানান। এর ওপর শুনানি শেষে আগামী ১৯ ফেব্র"য়ারি আদেশ দেওয়ার তারিখ দেন বিচারক। গত সোমবার বিশেষ কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানায় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম এজলাসে বসেই আইনজীবীদের বলেন, "জেল কর্র্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী আদালতের আসার মতো শারীরিক সুস্থতা আসামির নেই।" এরপর হাসিনার আইনজীবীরা তার পক্ষে জামিনের আবেদন জানান। জামিনের শুনানিতে হাসিনার আইনজীবীরা ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলা বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, এই মামলাটিও জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত। সুতরাং শেখ হাসিনাকে জামিন দেওয়া যেতে পারে। তাছাড়া তিনি চোখের ব্যথা ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সুচিকিৎসার জন্যও তার জামিন প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সফিক আহমেদ সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে আদালতকে বলেন,"জরুরি ক্ষমতা বিধিমালা কার্যকর হয়েছে ১২ জানুয়ারি ২০০৭ সালে। এর আগের কোনো ঘটনা এই আইনে এনে বিচার করা যাবে না। করলে সংবিধানকে লঙ্ঘন করা হবে।" হাসিনার আরেক আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, "এ মামলার আরেক আসামি তৌফিক ই ইলাহী চৌধুরীকে হাইকোর্টে জামিন দিয়েছে। সেটি আপিল বিভাগও বহাল রেখেছে। এই পরিপ্রেক্ষিতেও শেখ হাসিনা জামিন পেতে পারেন।" রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম শরফুদ্দিন খান মুকুল জামিনের বিরোধিতা করে বলেন, "গত বছরের ২৬ নভেম্বর সুপ্রিম কোর্ট এ মামলায় শেখ হাসিনাকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে। আসামি পক্ষের আইনজীবীরা বিষয়টি এড়িয়ে গেছেন। মামলাটি প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। সুতরাং তার জামিনের আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি।" জবাবে ব্যারিস্টার সফিক আহমেদ বলেন, "আমরা আদালতের কাছে কিছু এড়াতে চাই না। আমরা বলেছি, আজম জে চৌধুরীর মামলাটির কার্যক্রম বাতিল করা হয়েছে। এই মামলাটিও জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত। ওই প্রেক্ষিতে এই মামলায় শেখ হাসিনা জামিন পেতে পারেন।" এ সময় বিচারক বলেন,"আমি মহামান্য হাইকোর্টের আদেশটি দেখিনি। আদেশের কপি পেলে বিষয়টি সম্পর্কে বলতে পারব। আগামী ১৯ ফেব্র"য়ারি দুপুরে জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে।" গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। এতে আরও অভিযোগ করা হয়, বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছিল। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। ১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি। ৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে। ২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএনডি/১৭২৯ ঘ.