ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম রইস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
প্রয়াত কামরুল ইসলাম রইস দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। সকালে তার মরদেহ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে দলের জ্যেষ্ঠ নেতা আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদসহ উপস্থিতরা প্রয়াতের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে জানাজা শেষে কামরুল ইসলাম রইসের মরদেহ গোপালগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা জানান, বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী রইসের মৃত্যু সংবাদ পৌঁছানোর পর জেলা শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার মরদেহ গোপালগঞ্জে পৌঁছানোর পর সোমবারই দাফন করা হবে। কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজার পর গোপালগঞ্জ পৌরসভা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৪০৩ঘ.
bdnews24