২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলায় সরকারের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার

বিধি অনুযায়ী আবেদন না করায় শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার পক্ষের আপিলের ওপর রোববার শুনানি হয়নি। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধি অনুযায়ী আবেদন না করায় শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার পক্ষের আপিলের ওপর রোববার শুনানি হয়নি। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা এ মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি মামলাটি বাতিল করে দেয়। রায় স্থগিতের আবেদন জানিয়ে ওইদিনই সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। গত ৭ ফেব্র"য়ারি সরকারের আবেদনটির ওপর শুনানির দিন ধার্য থাকলেও আদালতের নিয়মিত কার্যতালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় সেদিন শুনানি হয়নি। আবেদনটি তড়িঘড়ি করে ওইদিনের সম্পূরক তালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হলেও শেখ হাসিনার আইনজীবীদের আপত্তির কারণে আদালত রোববার শুনানির দিন ধার্য করে। রোববার সকাল সাড়ে ৯টায় শুনানি শুরু হলে শেখ হাসিনার আইনজীবীরা বলেন, হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা আবেদনটি পূর্ণাঙ্গ নয়। অন্যদিকে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, তিনি শুনানির জন্য প্রস্তুত। হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "সরকার পক্ষ সুপ্রিম কোর্টের বিধি মেনে আবেদনটি করেনি। কাজেই এ অসম্পূর্ণ আবেদনের ওপর শুনানি হতে পারে। শুনানির আগে এই আবেদনের ত্র"টি সংশোধন করতে হবে।" অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, "সরকার রায় স্থগিতের জন্য আবেদন করেছে। আমরা এ আবেদনের ওপর শুনানি করতে প্রস্তুত।" দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আইনজীবীদের বলেন, সবাইকেই নিয়মনীতি মানতে হবে। আদালতও তার বিধি মেনে কাজ করবে। আদালত আবেদনের ত্র"টি সংশোধনের জন্য সরকার পক্ষকে আদেশ দেন। আদালত কক্ষ থেকে বেরিয়ে ফিদা এম কামাল সাংবাদিকদের বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা। এর রায়ের প্রভাব অন্য মামলার ওপর পড়বে। সে কারণেই সরকার পক্ষ তাড়াতাড়ি আপিল করেছে। কিন্তু শেখ হাসিনার আইনজীবীদের আপত্তির কারণে আদালত শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে। এদিকে শেখ হাসিনার অন্যতম আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা এ মামলার শুনানি সোমবার বিচারিক আদালতে হবে না। কারণ হাইকোর্ট মামলাটি বাতিল করে দিয়েছে। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে আজম জে চৌধুরী গত বচর ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। গতবছর ১৬ জুলাই শেখ হাসিনাকে আটক করার পর ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করা হয় এবং হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ জুলাই শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলাটির তদন্ত কর্মকর্তা। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৬২৭ ঘ.