২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে আদালতে হাজিরের আবেদন নাকচ

গ্যাটকো দুর্নীতি মামলার শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে তার আইনজীবীদের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আবেদনটি বাতিলের আদেশ দেন। আদালত তদন্ত কর্মকর্তাকে আগামী ৯ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে তার আইনজীবীদের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আবেদনটি বাতিলের আদেশ দেন। আদালত তদন্ত কর্মকর্তাকে আগামী ৯ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছে। খালেদা জিয়াকে আদালতে হাজির করতে বুধবার তার আইনজীবীরা আবেদন করলে আদালত এ বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আবেদনে খালেদার আইনজীবী সানাহউল্লাহ মিয়া বলেন, 'গত বছরের ৩ সেপ্টেম্বর থেকে একটানা চার মাস খালেদা জিয়া কারাগারে আছেন। একবারের জন্যও তাকে আদালতে হাজির করা হয়নি। অথচ আইনের বিধান অনুযায়ী তাকে সশরীরে আদালতে হাজির করানো উচিত।' খালেদা জিয়া নিঃসঙ্গ অবস্থায় থাকায় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছেন বলেও আবেদনে জানানো হয়। এতে অভিযোগ করা হয়, কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন অসুখে আক্রান্ত ও মানসিকভাবে নির্যাতিত। তিনি কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০০৮ ঘ.