ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট রাজনীতিক সাইফউদ্দিন আহমেদ মানিককে সমাহিত করা হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত মানিককে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর দুপুরে জাতীয় ঈদগাঁ মাঠে জানাজা হয়। জানাজা শেষে বিকাল ৩টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আগামী ৮ ফেব্র"য়ারি বিকালে রামকৃঞ্জ মিশন রোডে সাইফউদ্দিন মানিকের বাসায় তার কুলখানি হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ৯ ফেব্র"য়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে হবে নাগরিক স্মরণ সভা।
গণফোরাম সাধারণ সম্পাদক ও দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা সাইফউদ্দিন আহমেদ মানিক রোববার মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: বারডেমের হিমঘর থেকে জাতীয় পতাকায় আচ্ছাদিত মানিকের মরদেহ সকাল সোয়া ১১টায় নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদার পর রাজনীতিক, শিক্ষাবিদ, গুণীজনসহ বিভিন্ন সংগঠন প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মুক্তার আহমেদ ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাষ্ট্রীয় সালাম জানানো হয় মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক সাইফউদ্দিন মানিককে। পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনার দেওয়ার সময় বিউগলে বাজছিল করুণ সুর।
শহীদ মিনারের পাদদেশে একটি মঞ্চে মানিকের কফিন রাখা হয়। কফিনের পাশে স্ত্রী ডা. ফওজিয়া মুসলেম, দুই মেয়ে সায়মা আহমেদ জয়া, সঙ্গীতা আহমেদ গীতি এবং ভাই শফিক উদ্দিন আহমেদ ও শহিদ উদ্দিন আহমেদ সেলিম, ভাইপো মহিউদ্দিন আহমেদ লিটনসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, বিএনপির এম কে আনোয়ার, খোন্দকার দেলোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দীলিপ বড়
bdnews24