ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে আটক শেখ হাসিনা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার দুই আইনজীবী।
রোববার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার ফজলে নূর তাপস সাংবাদিকদের এ কথা বলেন।
তবে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রায় দেড় ঘন্টা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টায় দু'আইনজীবী বিশেষ কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।
ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা কান ও চোখের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। এ অবস্থা চলতে থাকলে তিনি কিডনিসহ বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন।"
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, "শেখ হাসিনা বলেছেন তার চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। যারা তার চিকিৎসা দিচ্ছেন তারা সবাই জুনিয়র চিকিৎসক।"
খুব শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে শেখ হাসিনার চিকিৎসা করানোর জন্য কারা কর্তৃপক্ষ ও সরকারের দাবি জানিয়েছেন এ দুই আইনজীবী।
ইউসুফ হোসেন বলেন, "আগামী বুধবার আজম জে চৌধুরীর করা মামলায় বাদীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলার ব্যাপারেই আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছি।"
ফজলে নূর তাপস বলেন, "স
bdnews24