২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা কেন অবৈধ নয়: হাইকোর্ট

সাবেক পূর্তমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না দুর্নীতি দমন কমিশনের কাছে রোববার তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পূর্তমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না দুর্নীতি দমন কমিশনের কাছে রোববার তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ ছাড়া সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য মোশাররফকে পঠানো কমিশনের নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণও জানাতে বলেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে কমিশনের চেয়ারম্যান, সচিব ও মামলাটির বাদীকে এর জবাব দিতে বলা হয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। গত বছর ২ ফেব্র"য়ারি সম্পদের হিসাব চেয়ে মোশাররফকে একটি নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। মোশাররফ তার হিসাব বিবরণী জমা দেয়ার পর গত ২৫ নভেম্বর কমিশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে মোশাররফের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। যৌথবাহিনীর সদস্যরা গত বছর ২৫ ফেব্র"য়ারি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.