২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফউদ্দিন মানিক বেঁচে নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, গণফোরাম সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিক আর বেঁচে নেই। রোববার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। ৬৯ বছর বয়সী মানিক ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, গণফোরাম সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিক আর বেঁচে নেই। রোববার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। ৬৯ বছর বয়সী মানিক ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। সাইফউদ্দিন মানিকের মরদেহ দুপুরে কমফোর্ট হাসপাতাল থেকে রাজধানীর গোপীবাগে তার নিজ বাসায় নেওয়া হয়েছে। সেখান থেকে বিকালে মরদেহ বারডেম হাসপাতালে নিয়ে হিমঘরে রাখা হবে। তার ছোট মেয়ে সঙ্গীতা আহমেদ গীতি লন্ডন থেকে ফিরলে সোমবার তাকে দাফন করা হবে। সোমবার সকাল ১১টায় মানিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জোহরের নামাজের পর জাতীয় ঈদগায় জানাজা শেষে মীরপুর বুদ্ধিজীবী কবরস্তানে মানিককে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক শফিক উদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) বিকালে গোপীবাগ মসজিদে জানাজা শেষে বারডেমে মরদেহ রাখা হবে।" ১৯৩৯ সালের ২৪ জুন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্ম হয় সাইফউদ্দিন আহমেদ মানিকের। বাবা ছিদ্দিক আহমেদ ছিলেন শিক্ষক। মায়ের নাম আলিফা খাতুন। তার পৈত্রিক নিবাস ছিল ফেনী জেলার পরশুরাম উপজেলার ধনিকুণ্ড গ্রামে। ৬২'র ছাত্র আন্দোলন, ৬৬'র ৬ দফা আন্দোলন, ৬৯'র গণ-অভ্যূত্থান, ৭১'র মুক্তিযুক্ত, ৯০'র স্বৈরাচার বিরোধী আন্দোলন- সব সময়েই সাইফউদ্দিন মানিক ছিলেন সামনের কাতারের সৈনিক। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতির হাতেখড়ি। ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি পদে ছিলেন তিনি। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সংস্কৃতি সংসদ, ছায়ানট এর মতো নেতৃত্বশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায়ও উদ্যোগী ভূমিকা ছিল মানিকের। ছাত্র ইউনিয়নের সহযোগী সংগঠন সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। পরবর্তী কালে সাইফউদ্দিন মানিক যুক্ত হন শ্রমিক আন্দোলনে। '৬৯ সালে ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলের সিবিএ সভাপতি নির্বাচিত হন। সত্তর দশকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদক, আশির দশকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন মানিক। ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠার পর থেকেই এ দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি সাইফউদ্দিন মানিক ছিলেন খোলোয়াড়ও। জাতীয় ফুটবল লীগেও খেলেছেন তিনি। ছিলেন ব্রাদার্স ইউনিয়নের আজীবন সদস্য। মৃত্যুর সময় তিনি ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি ছিলেন। সাইফউদ্দিন মানিক স্ত্রী ডা. ফওজিয়া মোসলেম এবং দুই মেয়ে সায়মা আহমেদ জয়া ও সঙ্গীতা আহমেদ গীতিকে রেখে গেছেন। ছোট মেয়ে গীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক, বর্তমানে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা নিচ্ছেন। তিনি বাবার মৃত্যু সংবাদ শুনে এখন দেশের পথে আছেন। বড় মেয়ে সায়মা আহমেদ স্থপতি। মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ অনেকে রামকৃষ্ণ মিশন রোডে তার বাসায় ছুটে যান। রাষ্টপ্রতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা মানিকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাজনীতিবিদ সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল