ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তি শুনানি আগামি ৭ ফেব্র"য়ারি।
শুনানি পিছিয়ে দেয়ার জন্য রোববার আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এই নতুন দিন ধার্য করেন।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়। এর পরপরই অপর আসামি তৌফিক - ই ইলাহী চৌধুরীকেও আদালতে হাজির করা হয়।
পৌনে ১০টার দিকে বিচারক এজলাসে আসার পরেই রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান।
এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, "এ মামলায় শুনানিতে অংশ নেয়ার মত প্রয়োজনীয় কাগজপত্র আমরা এখনো পাইনি। শুনানি পিছিয়ে দেয়ার জন্য একটি আবেদনও জমা দেয়া হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করতে পারেন না।"
তিনি আরও বলেন, "কাগজপত্র পাওয়ার পর আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন জানাবো।"
এর পর আদালত তিন দিন মুলতুবি করে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে তার আইনজীবী ও আত
bdnews24