২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে হাসপাতালে আত্মীয়দের সাাত

শনিবার দুপুরে তারেক রহমানের সঙ্গে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করেছেন তার স্বজনরা। তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, স্ত্রী'র বড় বোন শাহীনা খান বিন্দু ও বিন্দুর স্বামী শফিউজ্জামান খান শনিবার দুপুর সোয়া দু'টা থেকে সোয়া তিনটা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে হাসপাতালের কেবিনে সময় কাটান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার দুপুরে তারেক রহমানের সঙ্গে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করেছেন তার স্বজনরা। তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, স্ত্রী'র বড় বোন শাহীনা খান বিন্দু ও বিন্দুর স্বামী শফিউজ্জামান খান শনিবার দুপুর সোয়া দু'টা থেকে সোয়া তিনটা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে হাসপাতালের কেবিনে সময় কাটান। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তারেক রহমান। উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা তারেক রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা নিয়মিত তারেক রহমানের শারীরিক অবস্থা পর্যবেণ করছেন। তারেকের পা, ঘাড়, মেরুদণ্ড ও কোমরে ব্যাথা ছাড়াও শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে। তাকে ফিজিওথেরাপি দেয়া হয়েছে। তবে তার অবস্থা উন্নতির দিকে রয়েছে। গত ২৩শে জানুয়ারি তারেক রহমানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত মঙ্গলবার মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার পরামর্শ দেয়া হয়। পরামর্শ অনুযায়ী তাকে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তারেকের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে এ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কেএমএইচএস সিরাজুল হককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২২৪ঘ.