দিনাজপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা রাজনীতি না করে রাজনীতিতে এসেছেন এবং এমপি মন্ত্রী হয়েছেন তাদের কারণেই রাজনীতি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু।
শনিবার দিনাজপুর লোক ভবনে সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রউফ চৌধুরীর স্মরণে আয়োজিত নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আমু ওই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতি করেই রাজনীতির অঙ্গনে আসতে হবে।
দলের জ্যেষ্ঠ নেতা আমু আরও বলেন, "দলে মতপার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।"
স্মরণ সভার আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবশে বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, জেলা জাসদ এর সাধারণ সম্পাদক ইমামুল হক, নাট্য ব্যক্তিত্ব শাহাজান শাহ্, দিনাজপুর চেম্বারের সভাপতি রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০২৪ঘ.
bdnews24