২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহাজোটের কর্তৃত্বে বাধা জোটের চার আসন

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে মহাজোট পেয়েছে ১১টি, চারদলীয় জোট ৪টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে মহাজোট পেয়েছে ১১টি, চারদলীয় জোট ৪টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ নয়টি, জাতীয় পার্টি একটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) একটি, বিএনপি তিনটি, জামায়াত একটি ও এলডিপি একটি আসন পেয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আশরাফ শামীম এ তথ্য জানান। গত নির্বাচনে চট্টগ্রাম জেলায় আসন ছিল ১৫টি। এর মধ্যে আওয়ামী পেয়েছিল মাত্র দুটি আসন। বাদ-বাকি আসনগুলো পেয়েছিল চারদলীয় জোট। জামায়াতের অংশ ছিল একটি আসন। চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনের ৯০টি কেন্দ্রের ভোট গণনায় আখতারুজ্জামান বাবু পেয়েছেন এক লাখ ১০ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৮৬ হাজার ৮৫১ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৩৫ হাজার ১৪৫ জন। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনে জামায়াতের শামসুল ইসলাম পেয়েছেন এক লাখ ২০ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৬৩ হাজার ৪১২ ভোট। ৪৯ হাজার ৪৭২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। এ আসনে মোট ভোটার দুই লাখ ৭০ হাজার ৮৭২ জন। মোট ভোটকেন্দ্র ১২৯টি। চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী এক লাখ তিন হাজার ৮৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির গাজী শাজাহান জুয়েল পেয়েছেন ৭৫ হাজার ১৫৬ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ১৬ হাজার ৫৬১ জন। মোট ভোটকেন্দ্র ৯৮। চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে এলডিপির সভাপতি অলি আহমদ ৮২ হাজার ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফসার উদ্দিন আহমদ পেয়েছেন ৬১ হাজার ৬৪৬ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ পাঁচ হাজার ১৩২জন। মোট ভোটকেন্দ্র ১০৫টি। চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী ৯৯ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সুলতানুল কবীর চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮৭০ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৭ হাজার ৯৮১ জন। মোট ভোটকেন্দ্র ১০৫। চট্টগ্রাম-৪ (হাটহাজারী) আসনে এক লাখ ৩২ হাজার ১৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুইপ ওয়াহিদুল আলম পেয়েছেন এক লাখ ছয় হাজার ৯৭৫ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৭ হাজার ৯১৩ জন। মোট ভোটকেন্দ্র ১৩৩। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জয়ী হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৩৩৯ ভোট পেয়ে। তার কাছে হেরেছেন বিএনপির কামাল উদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন ৯৪ হাজার ৬৬৫ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ৩৫ হাজার ২৭০ জন। মোট ভোটকেন্দ্র ৯৪। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী জিতেছেন এক লাখ ২৯ হাজার ৩৩৩ ভোট পেয়ে। ৯২ হাজার ২৬৬ ভোট পেয়ে তার কাছে হেরেছেন আওয়ামী লীগের এ টি এম পিয়ারুল ইসলাম। এ আসনে ভোটকেন্দ্র ১৩১টি। মোট ভোটার দুই লাখ ৮০ হাজার ১৪৬ জন। চট্টগ্রাম-৫ (রাউজান) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এ বি এম ফজলে করিম। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৬০৬ ভোট। তার কাছে হেরেছেন বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৭৮ হাজার ৭১১। এ আসেন মোট ভোটার দুই লাখ ১০ হাজার ৪৯৮। মোট ভোটকেন্দ্র ১৩৫। চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের এম এ লতিফ জিতেছেন এক লাখ ৬৪ হাজার ৫৯১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৯৪৩ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪০। মোট ভোটার চার লাখ ৩৩ হাজার ৯৪৮ জন। চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে হেরে গেছেন বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। তাকে পরাজিত করেছেন আওয়ামী লীগের ডা. আফসারুল আমিন। নোমান পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৮১৫ ভোট। আর আফসারুল আমিন পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ১০৬। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৮৫ হাজার ১৪১ জন। মোট ভোটকেন্দ্র ১১২। চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের আবুল কাশেম মাস্টার জিতেছেন এক লাখ ৩৬ হাজার ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আসলাম চৌধুরী পেয়েছেন এক লাখ ১২ হাজার ৯৩০ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৩। মোট ভোটার তিন লাখ ৬ হাজার ৮৩৩ জন। চট্টগ্রাম-৮ (কোতয়ালি) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নুরুল ইসলাম বিএসসি। তিনি পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৪১১ ভোট। তার সঙ্গে এক লাখ নয় হাজার ৪৮৪ ভোট পেয়ে হেরেছেন বিএনপির শামসুল আলম। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৩ হাজার ৭৫২ জন। মোট ভোটকেন্দ্র ১৪১। চট্টগ্রাম-৭ (চাঁদগাও-বোয়ালখালী) আসনে জিতেছেন মহাজোটের প্রার্থী শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) মঈনউদ্দিন খান বাদল। তিনি পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৬৪৮ ভোট। তার সঙ্গে এক লাখ ৩৩ হাজার ৪৬৬ ভোট পেয়ে হেরে গেছেন বিএনপির এরশাদ উল্লাহ। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭৬ হাজার ৩৮০। মোট ভোটকেন্দ্র ১৭২। চট্টগ্রাম-৬ (রাঙ্গুনীয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার একান্ত সচিব ড. হাসান মাহমুদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ এক হাজার ৩৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ৭২ হাজার ৭৩ ভোট। এ আসনে মোট ভোটার দুই লাখ ২০৩ জন। মোট ভোটকেন্দ্র ৯৩টি। চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনের ৭৯ কেন্দ্রের মধ্যে ৭৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির মোস্তফা কামাল পাশা ৬১ হাজার ১৫৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মাহফুজুর রহমান মিতা। তিনি পেয়েছেন ৩২ হাজার ৭ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ডা. জামাল উদ্দিন পেয়েছেন ১৯ হাজার ২০৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আশরাফ শামীম সাংবাদিকদের জানান, ঘন কুয়াশার কারণে সন্দ্বীপের দুর্গম এলাকার তিনটি কেন্দ্রের ফল পাওয়া যায়নি। সকালের আগে পাওয়া যাবে না। ওই তিন কেন্দ্রে ভোট সংখ্যা সাড়ে হাজারের কিছু বেশি। ফলে বলা যায় বিএনপি প্রার্থীই জয়ী হয়েছেন। কারণ বাকি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর একজনও যদি পান তাহলেও ফলাফলে হেরফের হবে না। মোট ভোটার এক লাখ ৫২ হাজার ৯৮০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/০৫১২ ঘ.