ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য পার্লামেন্টের একটি প্রতিনিধি দল রোববার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন পার্লামেন্টের লর্ড সভার সদস্য মনজিলা পলাউদ্দিন।
সুধা সদনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা আওয়ামী লীগ সভাসেত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে পলাউদ্দিন সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি, আগামী ২৯ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।"
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরও বৈঠকে ছিলেন।
তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী আশা করছেন, ২৯ ডিসেম্বরের নির্বাচন নিয়ে কোনও বিতর্ক সৃষ্টি হবে না।"
যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সে দেশের রাষ্ট্রদূত স্টিফেন ইভান্সও ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪০ ঘ.
bdnews24