ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার বাদী ব্যবসায়ী নূর আলী বুধবার বলেছেন, বর্তমান সরকারের একটি 'ক্ষুদ্র অংশ' তাকে ওই মামলা করতে বাধ্য করে।
কথিত ক্ষুদ্র অংশটিকে তিনি "ভীরু, উচ্চাভিলাষী, রাজনৈতিক, অরাজনৈতিক" বলে চিহ্নিত করেন।
ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী গুলশানের এক হোটেলে তার প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'দেশে দেশে মানব সম্পদের উন্নয়ন' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
নূর আলী দাবি করেন চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার উভয়ের সময়ে তাকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য চাপ দেওয়া হয়েছিল।
জোট সরকারের আমলে মিগ-২৯ মামলায় রাজসাক্ষী হতে রাজি না হওয়ায় ওই মামলায় তাকে আসামি করা হয় দাবি করেন নূর আলী। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও চাপের মুখেই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় স্বাক্ষর দিয়েছেন বলে জানান তিনি।
স
bdnews24