সিলেট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এর শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও দুই জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের আরেকটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীম মো. আফজাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। প্রায় সাড়ে চার বছর পর এ গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হল।
মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত অপর দুই জঙ্গি হলেন- শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- মুফতি মইনউদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে খাজা এবং মুফতি হান্নানের ভাই মফিজুর রহমান অভি।
বাংলাদেশে কর্মরত অবস্থায় ২০০৪ সালের ২১ মে দুপুর ১টায় আনোয়ার চৌধুরী হযরত শাহ্জালাল (র.) এর মাজার জিয়ারত করে বের হওয়ার সময় মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলার শিকার হন। হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও তখনকার সিলেট জেলা প্রশাসক আবুল হোসেনসহ অর্ধশতাধিক লোক।
রায়ের পর বিশেষ সরকারি কৌসুলী (স্পেশাল পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কঠোর এ রায়ের পর আর কেউ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার কথা নয়।"
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি হান্নান সাংবাদিকদের বলেন, "অন্যায়ভাবে এ রায় দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করে নিজেদের নির্দোষ প্রমাণ করবো।"
আসামিপক্ষের আইনজীবী জ্যোৎ
bdnews24