২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি ও চাঁদাবাজি মামলায় পিন্টুর জামিন

বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি ও চাঁদাবাজির দুটি মামলায় সোমবার জামিন দিয়েছে হাইকোর্ট। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পিন্টুকে এই জামিন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি ও চাঁদাবাজির দুটি মামলায় সোমবার জামিন দিয়েছে হাইকোর্ট। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পিন্টুকে এই জামিন দেওয়া হয়েছে। কারাবন্দি পিন্টু আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে চারদলীয় জোটের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর অবকাশকালীন একক বেঞ্চ পৃথক দু'টি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে পিন্টুকে জামিন দেন। পিন্টুর পক্ষে আবেদন দু'টির ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। হাইকোর্টের আদেশের পর আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিন্টুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তাই তার এখন আর কারামুক্তির কোনো বাধা নেই।" বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এটি/এজে/এমএইচবি/১৬৪০ ঘ.