২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে কোকোর নামে ১১ কোটি টাকার সন্ধান লাভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে বিদেশে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে বিদেশে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইতিমধ্যে সিঙ্গাপুরে কোকোর নামে থাকা ওই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কর্নেল হানিফ ইকবাল জানান, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর (ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন) আওতায় মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট এর মাধ্যমে এই অর্থের সন্ধান পাওয়া যায়। এই অর্থ বৈধ না অবৈধ তার আইনগত অনুসন্ধান শুরু করেছে দুদক। বাংলাদেশ সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে স