মানিকগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বাসের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার নাম শদিুল ইসলাম (২২)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি মুন্নুর পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকারে করে জানান, জনসভায় যোগ দেওয়ার জন্য সকাল ৯টা থেকেই ঘিওরের গিল্ড এলাকায় অবস্থিত মুন্নু গার্মেন্টসসহ মুন্নু গ্র"পের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের বাসযোগে সভাস্থল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল।
পরিবহন স্বল্পতার কারণে অনেক শ্রমিক বাসের ছাদেও ভ্রমণ করছিল। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকবাহী একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পৌঁছালে ওই বাসের ছাদের ওপর থেকে হঠাৎ শহিদুল নিচে পড়ে গিয়ে মারা যান।
তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
শহিদুলের কয়েকজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সে (শহিদুল) বাসের ছাদে করে জনসভায় যাচ্ছিল। মুলজান এলাকায় ছাদ থেকে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24