২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান দুই দলের ইশতেহারেই প্রথম দফায় দ্রব্যমূল্য

দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রথম দফাতেই এসেছে দ্রব্যমূল্য কমনোর প্রতিশ্র"তি। জঙ্গিবাদ দমনের বিষয়ে ভিন্ন কথা বললেও গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও 'জাতীয় স্বার্থ রক্ষা করে' জ্বালানি নীতি করার প্রতিশ্র"তি দিয়েছে দুই দলই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 07:04 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রথম দফাতেই এসেছে দ্রব্যমূল্য কমনোর প্রতিশ্র"তি। জঙ্গিবাদ দমনের বিষয়ে ভিন্ন কথা বললেও গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও 'জাতীয় স্বার্থ রক্ষা করে' জ্বালানি নীতি করার প্রতিশ্র"তি দিয়েছে দুই দলই। শুক্রবার প্রকাশিত আওয়ামী লীগের ইশতেহারের শুরুতেই দলটির সভনেত্রী শেখ হাসিনা বলেন, "আপনাদের মূল্যবান ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আপনাদের জীবনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনব।" আর শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলের ইশতেহারের শুরুতেই বলেন, "নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার এবং পর্যায়ক্রমে দাম কমানোর অঙ্গীকার করছি।" এক্ষেত্রে মজুতদারী বা মধ্যস্বত্বভোগীদের নির্মূল করার কথা বলেছে দু'দলই। আওয়ামী লীগ তাদের ইশতেহারকে বলছে 'দিন বদলের সনদ'। তাদের নির্বাচনী শ্লোগান 'ভোট ও ভাতের অধিকার, দারিদ্র বিমোচনের হাতিয়ার'। বিএনপি তাদের ইশতেহারের আলাদা কোনো শিরোনাম দেয়নি। তাদের শ্লোগান দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। ৫টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২৩ দফা প্রতিশ্র"তির মাধ্যমে আওয়ামী লীগ তাদের ভবিষ্যত কর্মসূচি ব্যখ্যা করেছে। ভিশন-২০২১ শিরোনামের এসব কর্মসূচি নতুন ভোটার হওয়া তরুণ-তরুণীদের উদ্দেশে উৎসর্গ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তিতে বাংলাদেশকে জনগণ যেভাবে দেখতে চায়- সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভিশন-২০২১ শিরোনামে এসব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে ইশতেহারকে ৩৬টি অনুচ্ছেদে ভাগ করে প্রতিশ্র"তি ও ভবিষ্যত কর্মসূচির বিবরণ দিয়েছে বিএনপি। নতুন ভোটরদের গুরুত্ব দেওয়া হয়েছে এ ইশতেহারেও। তরুণ প্রজন্মের যারা এবারই প্রথম ভোটার হয়েছে- তাদের অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছেন, স্বপ্নের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার এই পরিকল্পনা বাস্তবায়নে তরুণরা সক্রিয়ভাবে অংশ নেবে বলেই আশা করেন তিনি। আওয়ামী লীগের সর্বোচ্চ অগ্রাধিকারের ৫ দফা হলো- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের উদ্যোগ, বৈষম্য রুখে দারিদ্র বিমোচন এবং সুশাসন প্রতিষ্ঠা। আর বিএনপির ইশতেহারে প্রথম ৫টি অনুচ্ছেদে দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন, দুর্নীতি দমন, অর্থনীতি-শিল্প-বাণিজ্য এবং বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে প্রতিশ্র"তি ও অঙ্গীকারের বিবরণ দেওয়া হয়েছে। সা