২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ক্ষমতা আইন বাতিল করার প্রতিশ্র"তি খালেদার

ক্ষমতায় গেলে ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে বলে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে বলে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' এই স্লোগানকে মূল উপজীব্য ধরে দেশ পরিচালনা করা হবে। নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য হ্রাস, কৃষি উপকরণ ও সারে ভর্তুকি দেওয়াসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নেওয়া, স্বাস্থ্যনীতি প্রণয়নের প্রতিশ্র"তি দিয়েছেন খালেদা জিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি। তিনি বলেন, "কৃষক যাতে পণ্যের ন্যায্যমূল্য পায়, তাকে যেন বর্ধিত মূল্যে উপকরণ কিনতে না হয়, তা নিশ্চিত করা হবে।" বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারের কমপক্ষে এক জনকে কাজ দেওয়ার জন্য 'স্বনির্ভর বাংলাদেশ' প্রকল্প গ্রহণ করা হবে বলে খালেদা জিয়া জানান। তিনি বলেন, "জাতীয় স্বার্থ রক্ষা করে তেল-গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। এজন্য একটি জ্বালানি নীতিমালা করা হবে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর যেন কোনভাবেই বন্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি নিয়ে 'অতি প্রচার' হয়েছে উল্লেখ করে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করে গড়ে তোলার প্রতিশ্র"তি দিয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়া প্রতিশ্র"তি দিয়েছেন, শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে সাংসদদের সম্পদের হিসাব নেওয়ার বিধান করবেন। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করতে ক্ষমতায় যাওয়ার ১০০ দিনের মধ্যে একটি পরামর্শক কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে নীতিমালা তৈরির প্রতিশ্র"তি দেওয়া হয়েছে ইশতেহারে। খালেদা জিয়া বলেছেন, "ক্ষমতায় গেলে আমরা শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব।" বেসরকারি খাথের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, পোশাক শিল্পকে সহায়তা, নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা, বিপণন ব্যবস্থায় মধ্যসত্ত্বভোগীদের দমন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়নের প্রতিশ্র"তি দেওয়া হয়েছে বিএনপির ইশতেহারে। বিকাল ৪টায় হোটেল শেরাটনের বল রুমে বিএনপির ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত (প্রথম বাংলাদেশ) হয়। এরপরপরই ৪টা ১০ মিনিটে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' মূল স্লোগানের ইশতেহার ঘোষণা শুরু করেন খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন- খোন্দকার দেলোয়ার হোসেন, তানভীর আহমেদ সিদ্দীকী, খন্দকার মাহবুুবউদ্দিন আহমাদ, ড. আর এ গণি প্রমুখ। এর একদিন আগেই আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ' ঘোষণা করেছে। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ ২৩টি প্রতিশ্র"তি দিয়েছে দলটি। বিএনপির ইশতেহারে দ্রব্যমূল্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি একটি যুগোপযোগী নির্বাচনী ইশতেহার দিচ্ছে। দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর, তা সামনে রেখে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ইশতেহারে আমরা দ্রব্যমূল্য, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতেও আমাদের কর্মসূচি থাকছে।" ইশতেহার ঘোষণার পরপরই রাজধানীতে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর ও বনানীর দুটি সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। শুক্রবার সিলেটে হযরত শাহ জালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। রাত ১টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার মোট নয়টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। ১৪ দলের শরিকরা ছাড়াও জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। অপর দিকে বিএনপি আগের মতোই চারদলীয় ঐক্যজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/এমআই/১৭০০ ঘ.