২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ইশতেহার ঘোষণা বিকালে

বিএনপির নির্বাচনী ইশতেহার শনিবার বিকালে ঘোষণা করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করবেন। খালেদা জিয়ার তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নির্বাচনী ইশতেহার শনিবার বিকালে ঘোষণা করা হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করবেন। খালেদা জিয়ার তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। এর একদিন আগেই আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ ২৩টি প্রতিশ্র"তি দিয়েছে দলটি। বিএনপির ইশতেহারে দ্রব্যমূল্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি একটি যুগোপযোগী নির্বাচনী ইশতেহার দিচ্ছে। দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর, তা সামনে রেখে এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ইশতেহারে আমরা দ্রব্যমূল্য, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতেও আমাদের কর্মসূচি থাকছে।" আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। ১৪ দলের শরিকরা ছাড়াও জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। অপর দিকে বিএনপি আগের মতোই চারদলীয় ঐক্যজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। চারদলের শরিক জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের ইশতেহার ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১৫ ঘ.