মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---শুক্রবার নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা শতাধিক কমে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরপরও সংখ্যার দিক দিয়ে এবার নির্বাচনে পঞ্চম সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন) রফিকুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ ও বিএনপি মিলিয়ে শতাধিক প্রার্থী বাদ পড়বেন।
রফিকুল ইসলাম বলেন, ''মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও প্রধান প্রধান রাজনৈতিক দল ও জোটের পক্ষে বেশ কিছু আসনে প্রার্থিতা প্রত্যাহার হয়নি। কিন্তু প্রতীক বরাদ্দের সময় দল কিংবা জোটের পক্ষে একজন প্রার্থী প্রতীক পাওয়ার পর ওই আসনের একাধিক মনোনীত প্রার্থী থাকার সুযোগ নেই।''
শুক্রবার রিটার্নিং অফিসার প্রার্থীদের পক্ষে প্রতীক বরাদ্দ দিচ্ছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, একই আসনে একাধিক প্রার্থীর একই প্রতীক বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট আসনে দল ও জোটের প্রার্থীর নির্দিষ্ট প্রতীক পাওয়ার পর দলীয় একাধিক প্রার্থী কিংবা শরীক দলের প্রার্থীরা কোনো প্রতীক পাবেন না। এক্ষেত্রে প্রতীক না পাওয়ায় দলের বৈধ দলীয় প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকছে না।
প্রধান নির্বাচন কমিশনার আগেও বলেছেন, এবার নির্বাচনে কোনো রাজনৈতিক দলের 'বিদ্রোহী প্রার্থী' হওয়ার সুযোগ নেই।
ইসি কর্মকর্তারা বলেছেন, দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ না রাখা ও স্বতন্ত্র প্রার্থী হতে শর্ত জুড়ে দেওয়ায় এই নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি থাকবে না।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর অনেকেরই মনোনয়ন প্রত্যাহার করা হয়নি। এখন বিধি অনুযায়ী দলগুলোর জমা দেওয়া পছন্দের ক্রম অনুসরণ করে চূড়ান্ত প্রার্থী ঠিক হবে।
যুগ্মসচিব রফিকুল ইসলাম জানান, রিটার্নিং কর্মকর্তারা এ সংক্রান্ত নির্দেশনাও পেয়ে গেছেন। শুক্রবার রাতেই ইসি এবারের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা সাংবাদিকদের জানাতে পারবে বলে জানান তিনি।
নবম সংসদে মনোনয়ন প্রত্যাহারের শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৫৯৭ জন যা কিনা পঞ্চম সর্বোচ্চ। এবার চূড়ান্ত প্রার্থীর সংখ্যা প্রায় ১৩০০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সর্বনিম্ন প্রার্থী সংখ্যা ছিল ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে-- ৯৭৭ জন। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়কার ওই নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে বয়কট করে।
রফিকুল ইসলাম জানান, নতুন প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলগুলোকে পছন্দের ক্রমানুসারে প্রার্থীর প্যানেল মনোনয়ন দেওয়া এবং প্যানেল থেকে একজনের নাম রিটার্নিং অফিসারকে দেওয়ার যে প্রক্রিয়া রাখা হয়েছে
bdnews24