ঢাকা, ডিসেম্বর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার সকালে দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ প্রতিশ্র"তি দেন।
ইশতেহারের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মসূচিতে বলা হয়, 'সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন করা হবে।"
এছাড়া আন্তজার্তিক অঙ্গনে বাংলাদেশের 'ভাবমূর্তি ও মর্যাদা পুনরুদ্ধার ও উজ্জ্বল' করারও প্রতিশ্র"তি দেন হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24