২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত মোট ৪২৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ২৯৯টি আসনে এখন মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৭২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 06:49 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত মোট ৪২৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ২৯৯টি আসনে এখন মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৭২ জন। প্রতীক বরাদ্দের পর এ সংখ্যা আরও কমবে বলে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তা জানিয়েছেন। ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "জমা পড়া ২৪৩৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪৪২টি চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৪২৫ জন।" তিনি বলেন, "নোয়াখালী-১ আসনে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনের হিসাব এটি। তবে একাধিক আসনে একই দলের একাধিক প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দের পর আরও কিছু প্রার্থী কমবে।" প্রতীক বরাদ্দ শেষে শনিবার আসন ভিত্তিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ইসি প্রকাশ করবে বলে রফিকুল ইসলাম জানান। এর আগে বৃহস্পতিবার রাতে ইসি কর্মকর্তারা জানিয়েছিলেন, ৪১৪ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার রাত ১০টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সব আসনের তথ্য নিয়ে ৪২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে শুক্রবার ইসি জানালো। গণতন্ত্রী পার্টির সভাপতি এবং নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী নূরুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে ঢাকার ২০টি আসনে ১৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামের ১৬টি আসনে অন্তত ৩০ জন, রাজশাহীর ছয়টি আসনে অন্তত ১৩ জন, বরিশালের ছয়টি আসনে অন্তত ১৫ জন, খুলনায় অন্তত ১০ জন এবং সিলেটে অন্তত ১০ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে উলে