২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনে যে ফলই আসুক, বিএনপি মেনে নেবে: দেলোয়ার

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হলে যে ফলই আসুক না কেন, বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হলে যে ফলই আসুক না কেন, বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে নিজের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচনের ফলাফল মানি না- এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানে যে ফলই আসুক না কেন বিএনপি তা মেনে নেবে।" দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগও স