২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরের মনোনয়নপত্র বাতিল

যাচাই বাছাইয়ে বৈধ হলেও আপিলের রায়ে কুমিল্লা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী জাফর আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিলের তালিকায় এছাড়াও রয়েছেন কুমিল্লা-১০ আসনের আব্দুল গফুর ভুঁইয়া এবং চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাচাই বাছাইয়ে বৈধ হলেও আপিলের রায়ে কুমিল্লা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী জাফর আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিলের তালিকায় এছাড়াও রয়েছেন কুমিল্লা-১০ আসনের আব্দুল গফুর ভুঁইয়া এবং চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান। তবে রিটার্নিং অফিসারের বাতিল ঘোষণার পর আপিলে সাজেদা চৌধুরী, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাদেক হোসেন খোকা, রাজশাহী-১ আসনের ড. এনামুল হক, চাঁদপুর-২ আসনের জালাল উদ্দিন এবং জয়পুরহাট-১ আনের আব্দুল আলীমের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বুধবার সন্ধ্যায় কমিশন এসব সিদ্ধান্ত নেয়। শুনানি শেষে নির্বাচন কমিশনের রায় পাওয়ার পর প্রার্থীদের প্রতিনিধিরা এ তথ্য সাংবাদিকদের জানান। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বৈধ ঘোষিত ৮১জন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা হয়। এর মধ্যে বুধবার রাত ১০টা পর্যন্ত ৫১টি আসনের শুনানি গ্রহণ করে কমিশন। এছাড়া ৬২টি স্থগিত আপিলের পুনঃ শুনানিও করে কমিশন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নবম সংসদ নির্বাচনে ২৪৫৬টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে ৫৫৭টি বাতিল হয়। গত ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩০৭টি এবং গ্রহণের বিরুদ্ধে ৮১টি আপিল হয়। আপিলের রায় সঙ্গে সঙ্গে প্রার্থীদের জানিয়ে দেওয়া হলেও পূর্ণাঙ্গ রায় বৃহস্পতিবার জানানো হবে। নির্বাচন কমিশনের উপ সচিব একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুনানির প্রথম তিনদিনে ৮৩টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/ডিডি/এসি/২৩২৩ ঘ.