চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, জরুরি অবস্থা পূর্ণাঙ্গ প্রত্যাহারের বিষয়ে একটি রাজনৈতিক সিদ্ধান্ত সরকারের নেয়া আছে। প্রশাসনের সঙ্গে আলাপ করে স্বল্পতম সময়ে তা প্রত্যাহারের সুস্পষ্ট ঘোষণা দেওয়া হবে। এজন্য আলটিমেটাম দিয়ে রাজনৈতিক দলগুলোর অহেতুক বিতর্ক সৃষ্টির প্রয়োজন নেই।
বুধবার দুপুরে নগরীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জরুরি অবস্থা প্রত্যাহার নিয়ে বিএনপির বেঁধে দেওয়া দুদিনের আলটিমেটামের বিষয়ে জানতে চাওয়া হলে বাণিজ্য উপদেষ্টা বলেন, "স্বল্পতম সময়েই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। রাজনৈতিক দলের প্রচারণা যাতে বাধাগ্রস্ত না হয় এবং তারা যাতে স্বাচ্ছন্দে প্রচারণায় অংশ নিতে পারেন তা মাথায় রেখেই জরুরি অবস্থা প্রত্যাহারের দিন ঘোষণা করা হবে। স্বল্পতম সময়েই এই বিতর্কের অবসান হবে, আল্টিমেটামের কোনো প্রয়োজন নেই।"
জরুরি অবস্থা প্রত্যাহার নিয়ে সরকারকে দেয়া বিএনপির দুইদিনের আল্টিমেটাম বুধবার শেষ হচ্ছে।
আসন্ন নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের তৎপরতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "নির্বাচন নিয়ে অযাচিত হস্তক্ষেপ করা হলে তা কখনোই স্বাগত জানানো হবে না। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকরা সৌজন্য বৈঠক করছেন। আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা দেখছি না।"
উপদেষ্টা আরো বলেন, "সরকার বা রাজনৈতিক দল কেউ কারও প্রতিপক্ষ নয়। আর জাতীয় স্বার্থ অক্ষুণ
bdnews24