২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি: এরশাদ

আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এইচ এম এরশাদ। বুধবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দু'ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এইচ এম এরশাদ। বুধবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দু'ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। তিনি বলেন, "রাতে চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তারপর, আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।" এরশাদ দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদনে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সুধা সদনে এরশাদের সঙ্গে হাসিনার বৈঠকের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকাল পৌনে চারটায় সুধা সদন থেকে বেরিয়ে যাওয়ার সময় এরশাদ বলেন, "আসন ভাগাভাগি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকে (বুধবার) হবে। রাতে আলোচনার পর জানতে পারবো জোট কী অবস্থায় থাকবে।" পরে, সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "আলোচনা ইতবাচক হয়েছে। যুক্তিসঙ্গত ও সম্মানজনকভাবেই আসন বণ্টন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৭১০ ঘ.