২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছে চারদল

সরকারের জরুরি অবস্থা প্রত্যাহার ও মহাজোট থেকে এরশাদের বেরিয়ে যাওয়ার ঘোষণার পরপরই নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছে চারদল। বুধবার রাত পৌণে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সানের কার্যালয়ে চারদলের শীর্ষ নেতাদের এ বৈঠক শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জরুরি অবস্থা প্রত্যাহার ও মহাজোট থেকে এরশাদের বেরিয়ে যাওয়ার ঘোষণার পরপরই নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছে চারদল। বুধবার রাত পৌণে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সানের কার্যালয়ে চারদলের শীর্ষ নেতাদের এ বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নিচ্ছেন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/২১৪২ ঘ.