ঢাকা, ডিসেম্বরর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রাভিনেতা ও বিএনপি দলীয় ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মুখ্য মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন এ আদেশ দেন।
মঙ্গলবার ঈদের দিনে ডিপজলকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা আদাররের একটি বাসা থেকে আটক করে।
ডিপজলের বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেপ্তার ও ৩টি দন্ডপ্রাপ্ত মামলায় হাজতি পরোয়ানা দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান ডিউক।
বুধবার বিকাল ৪টার দিকে দন্ডপ্রাপ্ত ডিপজলকে মহানগর হাকিমের আদালতের কাঠগড়ায় আনা হয়।
তার আইনজীবী কারাগারে ডিপজলের প্রথম শ্রেনীর ডিভিশন প্রদান ও চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
এর আগে দুপুর পৌনে ১টায় ডিপজলকে মহানগর মুখ্য হাকিম আদালতের কোর্ট হাজতে আনা হয়। দীর্ঘক্ষণ তাকে সেখানেই রাখা হয়।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪) ডিপজলকে দারুস সালাম থানায় হস্তান্তর করে।
পৌণে ১২টার দিকে থানা পুলিশ তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে দেয়। এ সময় থানার সামনে জড়ো হওয়া ডিপজলের দুই-তিনশ' সমর্থক তার মুক্তি চেয়ে শে
bdnews24