ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডের ঘটনার ৫ দিন পর রোববার বিকালে গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম এবং তার পুত্র তমহর ইসলামের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নুরুল ইসলামের ভায়েরা এ বি এম হাসান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় কাউকে আসামী করা হয়নি। মামলায় হত্যার উদ্দেশ্যে বিষাক্ত ধোয়া সৃষ্টি করে দাহ্য পদার্থের মাধ্যমে আগুন লাগানোর আভিযোগ আনা হয়েছে।
এদিকে ফায়ার ব্রিগেডের তদন্ত রিপোর্টে নুরুল ইসলামের ফ্ল্যাটে শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে বলে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন আহমেদ জানান, রোববার বিকালে এই মামলা দায়ের করা হয়। মামলায় কাউকে আসামী করা হয়নি। বোরহান আহমেদ বলেন, মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো.শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দীর্ঘ সময় ধরে করা তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বিষ্ফোরক জাতীয় কোন দ্রব্যের আলামতও পাওয়া যায়নি।
তিনি জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এটা প্রমাণিত হয়েছে। তাদের রিপোর্ট ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নুরুল ইসলামকে নামে
bdnews24