২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি প্রার্থীর ব্যাপারে 'লেভেল প্লেয়িং ফিল্ড' হচ্ছে না: সিইসি

আগে বলা হলেও আসন্ন সংসদ নির্বাচনে গণমাধ্যমের জন্য যে আচরণবিধির কথা বলা হয়েছিল তা এবার থাকছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা শুক্রবার একথা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে সিইসি একথা বলেন। সিইসি আরো বলেন, কিছু খেলাপি প্রার্থীর পক্ষে আদালতের সিদ্ধান্তের কারণে এ ব্যাপারে 'লেভেল প্লেয়িং ফিল্ড' ও নিশ্চিত করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আগে বলা হলেও আসন্ন সংসদ নির্বাচনে গণমাধ্যমের জন্য যে আচরণবিধির কথা বলা হয়েছিল তা এবার থাকছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা শুক্রবার একথা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে সিইসি একথা বলেন। সিইসি আরো বলেন, কিছু খেলাপি প্রার্থীর পক্ষে আদালতের সিদ্ধান্তের কারণে এ ব্যাপারে 'লেভেল প্লেয়িং ফিল্ড' ও নিশ্চিত করা যাচ্ছে না। প্রস্তাবিত আচরণবিধি প্রসঙ্গে এটিএম শামসুল হুদা বলেন, ''কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে গণমাধ্যমের ওপর কোন বিধিনিষেধ আরোপ করা হবে না। আগে গণমাধ্যমের ভূমিকা যেমন ছিল এবারও তেমনই থাকবে।'' নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'নবম জাতীয় সংসদ নির্বাচন: আমাদের গণমাধ্যম' শীর্ষক ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১১ নভেম্বর 'গণমাধ্যমের জন্য আচরণবিধি' নামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। জাতিসংঘ সংস্থা ইউনেস্কো এ নীতিমালার খসড়া তৈরি করে ইসির কাছে হস্তান্তর করে। এরপর বিস্তারিত পর্যালোচনার পর বিশেষ করে বিভিন্ন মহলের সমালোচনা বিবেচনায় নিয়ে এটি আর কার্যকর হচ্ছে না বলে জানালেন সিইসি। এদিকে ঋণ ও বিল খেলাপিদের কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ''অনেক প্রভাবশালী ঋণ খেলাপি ও বিল খেলাপি আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হয়তো নির্বাচিতও হবেন। আবার অনেক প্রার্থী হয়তো খেয়াল না করে বা কোনো কারণে তা পারছেন না। ফলে প্রার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে।'' আগামীতে খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে নির্বাচন কমিশন আরো উদ্যোগী হবে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ইসি আইন করেছে