২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ডিজিটাল টেলিফোন দুর্নীতি মামলার রায় আবার পিছিয়েছে

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা পিছিয়ে গেছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের সোমবার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। আগামী ২ ফেব্র"য়ারি এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৯২ সনের ৫ সেপ্টেম্বরে তেজগাঁও থানায় তখনকার দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা উপেন্দ্র চন্দ্র দাস জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলার অন্য আসামিরা হলেন, টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের সাবেক উপমহাব্যবস্থাপক শামসুল ইসলাম (পলাতক), সাবেক চেয়ারম্যান মাকসুদ আলী খান (বিচারকালে মারা গেছেন), সাবেক উপমহাব্যবস্থাপক আনোয়ারুল কাদের এবং এক্সপো ট্রেডের মালিক মজিদ চৌধুরী। এরশাদ, আনোয়ারুল কাদের ও মজিদ চৌধুরী জামিনে আছেন। অসুস্থতার জন্য আনোয়ারুল কাদের ও মজিদ চৌধুরী সোমবার আদালতে হাজির না হওয়ার কারণে বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার সোমবার সকাল সোয়া ১১টায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। এরশাদ এ সময় আদালতে হাজির ছিলেন। মজিদ চৌধুরী এবং আনোয়ারুল কাদেরের পক্ষে আদালতে সময় প্রার্থনা করা হয়। যার প্রেক্ষিতে বিচারক রায় ঘোষণা পিছিয়ে দেন। মামলায় এরশাদ সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী কাজী ফিরোজ রশিদকে আসামি করা হলেও ২০০৩ সালের ৭ মে অভিযোগ গঠনের সময় তাকে অব্যাহতি দেওয়া হয়। মামলার অভিযোগ বলা হয়, ফিনল্যান্ডের ঋণ সহায়তায় বাংলাদেশের ৮৯টি উপজেলায় টেলিযোগাযোগ স