২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান শফিউল্লাহর

আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতা সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 05:33 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতা সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কে এম শফিউল্লাহ বলেন, "এ সরকার যুদ্বাপরাধীদের বিচার করেনি। আগামী সরকারও না করলে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা অবরোধ করা হবে। প্রয়োজনে সরকার অবরোধ করা হবে।" তিনি বলেন, "৩০ লক্ষ মানুষ শহীদ হওয়ার পেছনে যাদের হাত রয়েছে তাদের বিচার এখনো হয়নি। দেরিতে হলেও আমরা বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।" ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ, কর্নেল আবু ওসমান চৌধুরী, কর্নেল এম শামসুল আলম, হবিগঞ্জ জেলা কমান্ডার আবদুর রহমান জুয়েল, নরসিংদীর জেলা কমান্ডার মোতালিব পাঠান, কিশোরগঞ্জ জেলা কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩২০ ঘ.