ঢাকা, নভেম্বর ২৯ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির সংস্কারপন্থী নেতাদের বেশিরভাগই দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন চেয়ে সাক্ষাৎকার দিলেও শনিবার প্রকাশিত প্রার্থী তালিকায় তাদের অধিকাংশের নাম দেখা যায়নি।
সাক্ষাৎকার দিয়েও বাদ পড়া সংস্কারপন্থী নেতাদের মধ্যে আছেন, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন, অধ্যাপক রেজাউল করীম, মোশারেফ হোসেন শাহজাহান, সাবেক হুইপ রেজাউল বারী ডিনা, সাবেক সাংসদ আবদুল আলীম, নজির হোসেন, আতাউর রহমান আঙ্গুর, মোশাররফ হোসেন মঙ্গু, ফজুলল আজীম, এসএ সুলতান টিটো, ডা. জিয়াউল হক মোল্লা, মাসুদ অরুণ, আবদুল গনি, জিএম সিরাজ, কাজী রফিকুল ইসলাম, সরদার সাখাওয়াত হোসেন বকুল, দলের সহ দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
এছাড়া, চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেডএ খান, এএইচএম মোফাজ্জল করীম, এমএ হাকিম, ড. মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়নি।
বিএনপির বহি
bdnews24