২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির তালিকায় গ্রেনেড মামলার আসামি দেখে জাতি বিস্মিত: আশরাফ

বিএনপির প্রার্থী তালিকা দেখে জাতি বিস্মিত ও আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, "বিএনপির প্রার্থী তালিকা দেখে জাতি বিস্মিত ও আশাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রার্থী তালিকা দেখে জাতি বিস্মিত ও আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, "বিএনপির প্রার্থী তালিকা দেখে জাতি বিস্মিত ও আশাহত হয়েছে। আমরা আশা করেছিলাম, ওয়ান-ইলেভেনের পর রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু তারা (বিএনপি) ২১ আগস্টের গ্রেনেড মামলার আসামিসহ দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদেরও মনোনয়ন দিয়েছে।" আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম শনিবার প্রকাশ করেছে বিএনপি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আওয়ামী লীগ নেতা ওই কথা বলেন। আশরাফ বলেন, "বিএনপি আসলে কী চায়? তারা কি দেশে শান্তি-সমৃদ্ধি চায়, না দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়? তাদের মনোনয়ন উস্কানি ছাড়া আর কিছুই নয়।" "তারা (বিএনপি) ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে মনোনয়ন দিয়েছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের মনোনয়ন দিয়েছে, দুর্নীতির মামলায় অভিযুক্তদের মনোনয়ন দিয়েছে। জাতি জানতে চায়, এর মধ্য দিয়ে দেশে আবার লুটপাট, বোমা হামলা, জঙ্গিবাদের প্রসার দেখা যাবে কিনা।" বিএনপি টাঙ্গাইল-২ আসনে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে মনোনয়ন দিয়েছে। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আশা প্রকাশ করছেন, বিএনপি প্রার্থী তালিকা থেকে 'জঙ্গি মদদদাতা' ও 'দুর্নীতিবাজ'দের বাদ দেবে। তিনি বলেন, "কাল (রোববার) পর্যন্ত সময় আছে। জাতি আশা করছে, বিএনপি নেতৃত্ব দায়িত্বশীল হবেন। তারা প্রার্থী তালিকা থেকে এসব প্রার্থীদের বাদ দেবেন।" ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা হয় সৈয়দ আশরাফের। তিনি জানান, মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে আলোচনা শেষের পথে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ বলেন, "জাতীয় পার্টির সঙ্গে আলোচনার অনেকদূর অগ্রগতি হয়েছে। একসঙ্গে নির্বাচন এবং জয়ী হলে একসঙ্গে সরকার গঠনের লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি।" আসন ভাগাভাগির বিষয় চূড়ান্ত হয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "জাতীয় পার্টির দুই-তৃতীয়াংশ আশা পূরণ হয়েছে। কাল (রোববার) বাকিটা হয়ে যাবে।" ১৪ দলের শরিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে আশরাফ জানান। কারা কয়টি আসন পেল- জানতে চাইলে তিনি বলেন, "এটা কাল জানানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১৫০ ঘ.