২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ভোটার হলেন ক্যান্টনমেন্টের ঠিকানায়

ঢাকা ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছেন খালেদা জিয়া। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পে খালেদা জিয়া জন্ম তারিখ লিখেছেন ১৫ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছেন খালেদা জিয়া। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পে খালেদা জিয়া জন্ম তারিখ লিখেছেন ১৫ আগস্ট। শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল হোসেন সড়কের বাসভবনে খালেদা জিয়ার ভোটার ফরম পূরণ এবং ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে ভোটার তালিকা প্রকল্পের কর্মীরা। ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনকে ভোটার হিসেবে নিবন্ধন করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।" বিএনপি'র একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (খালেদা) ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছেন। উনার ভোটার নম্বর ২৬২২০১৬৮১৩০১। ভোটার নিবন্ধনের সময় তিনি নাম রিখেছেন