২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে দলটির সংসদীয় বোর্ড। শুক্রবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। প্রথমে সাক্ষাৎকার নেওয়া হয় ঢাকা জেলার আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে দলটির সংসদীয় বোর্ড। শুক্রবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। প্রথমে সাক্ষাৎকার নেওয়া হয় ঢাকা জেলার আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের। পরে মহানগরীর আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঢাকা ছাড়া অন্য সব আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বিএনপির তথ্য সেলে সমন্বয়কারী মহিউদ্দিন খান মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা জেলা ও মহানগরের আসনগুলোর সাক্ষাৎকার আজ (শুক্রবার) বিকাল ৪টায় শুরু হয়েছে।" এবার সময় স্বল্পতার জন্য এবার প্রতিটি জেলার সব আসনের সব মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার একসঙ্গে নেওয়া হচ্ছে। সংসদীয় বোর্ডে খালেদা জিয়া ছাড়াও আছেন- মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আরএ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এবার ২৬৩টি আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয় ২ হাজার ৯৬টি। ৩০০ আসনের বাকি ৩৭টির জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়নি। এগুলো চারদলীয় জোটের শরিকদের ছেড়ে দেওয়া হবে। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৪ ঘ.