২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ৪৭টি কাজ ধরে এগোচ্ছে ইসি

২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন সুচারুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) হাতে এখন ৪৭টি কাজ। গত ২ নভেম্বর নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণার সময় ৯৮ দফা কর্মপরিকল্পনা নেয় ইসি। এর কিছু কাজ শেষ হয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত এখনও ৪৭টি কাজ করতে হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 05:20 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন সুচারুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) হাতে এখন ৪৭টি কাজ। গত ২ নভেম্বর নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণার সময় ৯৮ দফা কর্মপরিকল্পনা নেয় ইসি। এর কিছু কাজ শেষ হয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত এখনও ৪৭টি কাজ করতে হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব কাজের প্রস্তুতি ইসির রয়েছে। নির্বাচন পর্যন্ত সম্ভাব্য সময়সীমা ধরে এসব কার্যক্রম এগোচ্ছে।" নির্বাচনী তফসিলে তৃতীয়বারের মতো পরিবর্তন এনে ২৩ নভেম্বর পরিবর্তিত তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। নবম জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের সময় শেষ হবে। ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১১ ডিসেম্বর পর্যন্ত। ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের আগে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে। তফসিলের সঙ্গে সমন্বয় রেখে মাঠ পর্যায়ে যথাসময়ে কাজ শেষ করার নির্দেশনাও দেবে ইসি।" ইসির হাতে এখন যেসব কাজ: বাজেট প্রস্তুত ও মাঠ পর্যায়ে বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম চলছে। এরপর পর্যায়ক্রমে নেওয়া হবে- স্বচ্ছ ব্যালট বাক্স মাঠ পর্যায়ে পাঠানোর পর কেন্দ্রভিত্তিক সংখ্যা হিসাব করে তা জানানোর জন্য চিঠি দেওয়া এবং চূড়ান্ত মুদ্রিত ভোটার তালিকা নির্বাচনী এলাকা ভিত্তিক সাজানোর জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান (২৮ নভেম্বর)। মনোনয়ন দাখিলের শেষ দিনে চলবে- প্রচারের জন্য বিভিন্ন দ্রব্য ও মুদ্রণ সামগ্রী প্রস্তুতকরণ; নির্বাচনী মালামাল সংগ্রহ সম্পন্ন করা; প্রশিক্ষণের জন্য নির্দেশিকা প্রস্তুত; ইলেক্ট্রোরাল ইনকোয়ারী কমিটির সদস্যদের প্রশিক্ষণ/ব্রিফিং এবং মনোনয়নপত্র দাখিলকারী সংখ্যা ও তথ্য বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি জারি। মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্যাবলি সংগ্রহ এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হবে ১ ডিসেম্বর। ২ ডিসেম্বর ফরম, প্যাকেট প্রস্তুত ও মুদ্রণ সম্পন্ন করা হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করার পরিকল্পনাও রাখা হয়েছে এদিন। ম্যানুয়াল/নির্দেশিকা মুদ্রণ সম্পন্ন করার সময়সূচি রয়েছে ৩ ডিসেম্বর। ইসির কর্মকর্তারা জানান, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ ইতোমধ্যে দেওয়া হয়েছে। এরাই মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। প্রয়োজনীয় ম্যানুয়েল মুদ্রণ সম্পন্ন হলেও ছোট নির্দেশিকা মুদ্রণের কাজ শেষ হবে এ সময়ে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ৩-৪ ডিসেম্বর হওয়ায় এসময় মাঠপর্যায়ের কর্মকর্তারা সম্পন্ন করবে হলফনামার তথ্য প্রকাশের কাজ। ৪ ডিসেম্বর হলফনামার তথ্য ওয়েবে প্রকাশের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম এবং বৈধভাবে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা সংগ্রহ ও সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠকের বিষয়ে নির্দেশনা যাবে ৬ ডিসেম্বর। এসময় নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে অর্থ বরাদ্দের জন্য প্রস্তুতি চলবে ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রথম পর্যায়ে অর্থবিভাগ প্রয়োজনী অর্থ ছাড় দিয়েছে। ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে ইসি সংগ্রহ করলেও তা গেজেটে প্রকাশের সময়সীমা রাখা হয়েছে ৮ ডিসেম্বর। এসময় গানি ব্যাগ ও হেসিয়ান ব্যাগ সংগ্রহ; আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করার কাজও চলবে। মনোনয়ন প্রত্যাহারের দিনকে সামনে রেখে ১০ ডিসেম্বর ইসি নির্দেশনা দেবে- বৈধভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা সংগ্রহ এবং সংবাদ বিজ্ঞপ্তি জারির বিষয়ে। ভোটকেন্দ্র হতে ডাকযোগে সরাসরি ভোট গণনার বিবরণী প্রাপ্তির লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং ডাক বিভাগের সঙ্গে বৈঠক ১১ ডিসেম্বর। একই দিনে ব্যালট পেপার মুদ্রণ কাজে তদারকির জন্য অফিস আদেশ জারি হবে। চূড়ান্ত প্রার্থী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সংগ্রহ ও সংবাদ বিজ্ঞপ্তি এবং ব্যালট পেপার মুদ্রণের ব্যবস্থাকরণ ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর পর্যায়ক্রমে ব্যালট পেপার মুদ্রণ কাজে তদারকি শুরু; রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক; কতিপয় যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জ্ঞাপন; জেলা পর্যায়ে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য মালামাল প্রেরণের জন্য প্যাকেট জাতকরণ; পোস্টাল ব্যালট পেপার জেলা পর্যায়ে প্রেরণ, ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী মালামাল জেলা সদরে প্রেরণ চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হবে ২০ ডিসেম্বর। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রাপ্তির পর চলবে এজেন্ট ও অন্যান্য প্রশিক্ষণ। এরপর বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহের জন্য বার্তা ফরমসহ বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত; বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচারের জন্য ম্যাগনেটিং বোর্ডসহ অন্যান্য দ্রব্যাদি উপযোগীকরণ; ব্যালট পেপার ও আনুষঙ্গিক দ্রব্য জেলা পর্যায়ে প্রেরণ; নির্বাচনী দ্রব্য সঠিকভাবে সংরক্ষণ, বণ্টন ও ব্যবহার সংক্রান্ত নির্দেশনা প্রদান; দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং; বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে মিডিয়া কেন্দ্র স্থাপন করা হবে। বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রেখেছে ইসি, ২৫ ডিসেম্বর। নির্বাচনের দিনকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা নেবে ইসি। কর্মপরিকল্পনা রাখা হয়েছে