২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইনে দণ্ডিতরা প্রার্থী হতে পারবেন না: ছহুল হোসাইন

নির্বাচন কমিশনার এম ছহুল হোসাইন বলেছেন, জরুরি আইনে দণ্ডিতরা প্রার্থী হতে পারবেন না। বৃহস্পতিবার সচিবালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম ছহুল হোসাইন বলেছেন, জরুরি আইনে দণ্ডিতরা প্রার্থী হতে পারবেন না। বৃহস্পতিবার সচিবালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় এটর্নি জেনারেল এম সালাউদ্দিন আহমেদ তার সঙ্গে ছিলেন। জরুরি ক্ষমতা বিধিমালাসহ বিভিন্ন মামলায় দণ্ডিতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালায় যারা দণ্ডিত হয়েছেন তারা প্রার্থী হতে পারবেন না।" একইসঙ্গে তিনি বলেন, "তবে ফৌজদারি কার্যবিধির অধীনে দণ্ডিতরা যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে তাদের মামলার রায় স্থগিত হলে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪১১ ঘ.