২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের 'বঞ্চিত' প্রার্থীর সমর্থক ও কর্মীদের বিক্ষোভ অব্যাহত

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থক ও কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থক ও কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদনের বাইরে মনোনয়ন বঞ্চিতদের কর্মী-সমর্থকরা মঙ্গলবার সকালে মানববন্ধন পালন করেছেন। হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার সমর্থকরা সকালে মানববন্ধন পালন করেছেন। একই জায়গায় মানববন্ধন করেছেন কুমিল্লা - ৪ আসনে মনোনয়ন বঞ্চিত রোশন আলী মাস্টারের কর্মীরা। সুদা সদনের বাইরে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে নিজেদের মধ্যে মারামারিতেও লিপ্ত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯০৪ঘ.