২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় খালেদার নামে মনোনয়নপত্র তুললেন লালুর সহকারী

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে সোমবার মনোনয়নপত্র তোলা হয়েছে। মনোনয়নপত্র তুলেছেন ওই আসনের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু'র ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বগুড়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে সোমবার মনোনয়নপত্র তোলা হয়েছে। মনোনয়নপত্র তুলেছেন ওই আসনের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু'র ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম। তবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বগুড়ার কোন আসনে কে নির্বাচন করবেন এটা এখনো নির্ধারণ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাদশা বলেন, "আমরা চাই বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ম্যাডামই নির্বাচন করুক। অন্য কাউকে ওই দুই আসনের মনোনয়ন না চাওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।" মনোনয়নপত্র উত্তোলনকারী সাইফুল ইসলাম বলেন, "কারাবন্দি হেলালুজ্জামান লালুর নির্দেশেই আমি আজ মনোনয়নপত্র তুলেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/২৩০০ঘ.